শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৫:০৪ পিএম, ২০২৫-০৯-০৩
কুড়িগ্রাম প্রতিনিধি:
সাংবাদিক নির্যাতন মামলায় কুড়িগ্রামের সাবেক জেলা প্রশাসক (ডিসি) সুলতানা পারভীনের জামিন আবেদন নামঞ্জুর করে মঙ্গলবার জেল হাজতে পাঠিয়েছে আদালত।
কুড়িগ্রাম কারাগারে ডিভিশনের ব্যবস্থা না থাকায় অন্যন্য কয়েদির মত তাঁকে জেল হাজতে রাখা হয়েছে।
কুড়িগ্রাম কারাগারের জেলার কেজি মাহামুদ জানান কুড়িগ্রাম কারাগারে ডিভিশনের সুবিধা না থাকায় অন্যন্য কয়েদির মত ২০ জন মহিলা কয়েদির সাথে তাঁকে একই রুমে রাখা হয়েছে।
সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, কুড়িগ্রামের সাবেক জেলা প্রশাসক সুলতানা পারভীন গত ৫ বছর আগে কুড়িগ্রামে কর্মরত থাকাকালীন অবস্থায় বাংলা ট্রিবিউন- এর কুড়িগ্রাম প্রতিনিধি আরিফুল ইসলাম রিগানকে ভ্রাম্যমান আদালত বসিয়ে বাড়ি থেকে তুলে অমানবিক নির্যাতন করেন এবং তার বিরুদ্ধে মাদক মামলা দায়ের করেন। পরে নির্যাতিত সাংবাদিক আরিফুল ইসলাম রিগান বাদি হয়ে জেলা প্রশাসক সুলতানা পারভীনকে প্রধান আসামি করে ৪ জনের বিরুদ্ধে ২০২০ সালের ৩১ মার্চ মামলা দায়ের করেন নির্যাতিত সাংবাদিক আরিফুর ইসলাম রিগান। পরে সেই মামলার প্রধান আসামি সুলতানা পারভীনকে হাইকোর্ট থেকে ৩ মাসের জামিন দিয়ে নিম্ন আদালতে জামিন নেওয়ার নির্দেশ দেন।
মঙ্গলবার কুড়িগ্রাম জেলা জজ আদালতে জামিন নিতে স্বশরীরে হাজির হলে কুড়িগ্রামের বিজ্ঞ জেলা ও দায়রা জজ মোছাঃ ইসমত আরা তার জামিন আবেদন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
উল্লেখ্য ২০২০ সালে মার্চ মাসে মধ্যরাতে বাড়িতে হানা দিয়ে বাংলা ট্রিবিউন- এর কুড়িগ্রাম প্রতিনিধি আরিফুল ইসলামকে তার বাড়ি থেকে তুলে নিয়ে আসে জেলা প্রশাসকের মোবাইল কোর্ট। পরে রাত দুইটার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে মাদক মামলায় এক বছরের কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করে রাতেই জেল হাজতে পাঠানো হয়। পরে সাংবাদিকের আন্দোলনের মুখে পরদিনই নিঃসর্তে তাকে মুক্তি দিতে বাধ্য হয় জেলা প্রশাসন।
ভুক্তভোগী সাংবাদিকের আইনজীবী এডভোকেট আজিজুর রহমান দুলু বলেন, চার্জশিটের প্রধান আসামি সুলতানা পারভীনকে কারাগারে পাঠানোর মাধ্যমে আমরা প্রাথমিক ও সুষ্ঠু রায় পেয়েছি।
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited